প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 9, 2026 ইং
ফুলতলায় ১৫৪ পিচ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ফুলতলা প্রতিনিধি:
ফুলতলা থানা পুলিশ মঙ্গলবার বিকালে বিশেষ অভিযান চালিয়ে ফুলতলার পয়গ্রাম হাফরাস্তা এলাকার নিজ বাড়ি থেকে ১৫৪ পিচ ইয়াবাসহ মনিরা বেগম (৪১) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করে| তিনি ফুলতলা বাজারের সুতা পট্রি রোড়ের মেহনাজ-মিনহাজ ফ্যাসানের ¯^ত্তাধিকারী মোঃ মিজানুর রহমান ওরফে খোড়া মিজানের স্ত্রী|
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শফিউজ্জামনের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার বিকালে মিজানের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এক পর্যায়ে মিজানের স্ত্রী মাদক ব্যবসায়ী মনিরা বেগমের জিম্মায় থাকা ১৫৪ পিচ ইয়াবা বের করে দেয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে|
মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান বলে জানান ফুলতলা থানার অফিসার ইনচার্জ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা